বাংলা দ্বিতীয়পত্র
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
১। সংবাদ পত্র আবেদন প্রকাশের জন্য কার বরাবর আবেদন করতে হয় ?
ক) মালিকের সম্পাদকের
গ) প্রকাশকের ঘ) সাংবাদিকের
২। প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিস্টচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে ?
ক) প্রীতিমুগ্ধ খ) আশীর্বাদক
স্নেহভাজন ঘ) শুভাকাঙ্কী
৩। পত্রের মূল অংশকে কী বলা হয় ?
পত্রগর্ভ খ) ঠিকানা
গ) শিরোনাম ঘ) সম্ভাষণ
৪। পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কোন দুই প্রকার ?
ক) বৈষয়িক ও আবেদনপত্র
ব্যক্তিগত ও ব্যবহারিক
গ) ব্যবহারিক ও বৈষয়িক
ঘ) ব্যক্তিগত ও বাণিজ্যিক
৫। কোন পত্র প্রাপকের উপস্থিতিতে গঠিত হয় ?
মানপত্র খ) দাওয়াতপত্র
গ) আবেদন পত্র ঘ) ব্যক্তিগত পত্র
৬। অনুবাদ কিসের সহায়ক ?
জ্ঞানচর্চা খ) অন্য ভাষাপ্রীতির
গ) ভাষাবিদ হওয়ার
ঘ) বিদেশি ভাষা আয়ত্ত করার
৭। ‘charity begins at home’ এর সঠিক অনুবাদ কোনটি ?
ক) ইচ্ছা থাকলে উপায় হয়
খ) আপন ঘরই আসল ঘর
আগে ঘর পরে ঘর
ঘ) উপদেশের চেয়ে কাজ ভালো
৮। “ He is out of luck ,, এর সঠিক অনুবাদ কোনটি ?
ক) তার কপাল পুড়েছে
তার পোড়া কপাল
গ) তার ভাগ্য দূরে
ঘ) সে ভাগ্যের বাইরে
৯। অনবাদ করার সময় কোন ভাষার গঠন প্রণালি ও সৌন্দর্যের প্রতি লক্ষ রাখতে হবে ?
ক) যে ভাষা থেকে অনুবাদ করা হয়
যে ভাষায় অনুবাদ করা হয়
গ) দুইটি ভাষায়
ঘ) কোনটিই নয়
১০। ‘Agaiust a rainy day’ এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি ?
ক) সঠিক সময়ের জন্য
খ) বর্ষাকালের জন্য
দুর্দিনের জন্য
ঘ) প্রতিক্ষিত সময়ের জন্য
১১। ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’ —বাক্যের সংকোচন কোনটি ?
ক) অসাধারণ অনন্য সাধারণ
গ) অদৃষ্টপূর্ব ঘ) দুর্লভ
১২। ‘দাতা’ —শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?
দা+তৃচ্ খ) দাত+আ
গ) দা+তা ঘ) দা+নক্
১৩। কোন বানানটি শুদ্ধ ?
ক) মূহূর্ত খ) মুহূর্ত মুহূর্ত ঘ) মূহুর্ত
১৪। ‘বাশি বাজে ঐ মধুর লগনে’ —এটি কোন্ বাচ্য ?
ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য
গ) কর্মকর্তাবাচ্য কমৃকর্তৃবাচ্য
১৫। কোনটি লিঙ্গান্তর হয় না ?
ক) বেয়াই খ) সাহেব
কবিরাজ ঘ) কুলি
১৬। অনুপস্থিত ব্যক্তিকে কী বলে ?
নাম পুরুষ খ) উত্তম পুরুষ
গ) মধ্যম পুরুষ ঘ) সবকয়টি
১৭। কোনটি ভাববাচক বিশেষ্য ?
ক) রাত্রি শয়ন
গ) গম্ভীর ঘ) সৌন্দর্য
১৮। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা ?
দ্বাদশ খ) এগার গ) ৪৫ ঘ) পাঁচই
১৯। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয় ?
ক) একবচন বহুবচন
গ) সন্ধি ঘ) লিঙ্গ
২০। ‘আ+ঈ=এ’ —এ নিয়মের বাইরে কোনটি ?
ক) মহেশ খ) ঢাকেশ্বরী
গণেশ ঘ) রমেশ
২১। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি ?
ক) ক,চ খ) খ,ছ ঘ,ঝ ঘ) গ,জ
২২। কোন বাক্যের কর্তা নিরপেক্ষ ?
ক) তোমরা বাড়ি এল আমি রওনা হব
খ) তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে
গ) যত্ন করলে রত্ন মেলে
সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচল শুরু করল
২৩। ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’ এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে ?
ক) আধিক্য খ) ধারাবাহিকতা
সামান্য ঘ) আতিশর্য
২৪। ‘তামার বিষ’ বাগধারটির অর্থ কী ?
ক) অবাক হওয়া খ) ধনের অহঙ্কার
গ) শত্রুতা অর্থের কুপ্রভাব
২৫। কোনটি রূঢ়ি শব্দ ?
প্রবীণ খ) গোলাপ
গ) গোলাপ ঘ) কর্তব্য
২৬। “চন্দ্রমুখ” —শব্দের ব্যাসবাক্য কোনটি ?
ক) মুখ ও চন্দ্র খ) মুখ চন্দ্রের ন্যায়
গ) চন্দ্ররূপ মুখ চন্দ্রের ন্যায় মুখ
২৭। এক, এক যে, গোটা —ইত্যাদি শব্দ আগে বসে কী প্রকাশ করে ?
ক) বিশেষ অর্থ খ) নির্দিষ্টতা
অনির্দিষ্টতা ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টতা
২৮। বৃহদার্থে ‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি ?
ডিঙা খ) বাঘা গ) হাতা ঘ) জলা
২৯। ‘বৃষ্টি আসে আসুক’ —বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে ?
আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
খ) অনুজ্ঞা ভাব
গ) নির্দেশক ভাব ঘ) সাপেক্ষ ভাব
৩০। রিকশা কোন ভাষার শব্দ ?
ক) ফরাসি খ) পর্তুগিজ
জাপানি ঘ) গুজরাটি
৩১। ‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে’ —এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?
অপাদানে সপ্তমী খ) কর্মে সপ্তমী
গ) কর্তৃকারকে সপ্তমী ঘ) অধিকরণে সপ্তমী
৩২।সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ
কোনটি ?
ক) পাখি ওড়ে
লোকটি চোখে দেখে না
গ) সে পথে ভিক্ষা করে
ঘ) ছেলেটি কথা বোঝেনা
৩৩। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয় ?
ক) কুল খ) বর্গ দাম ঘ) বৃন্দ
৩৪। “কোনো ভাবেই যা নিবারণ কারা যায় না” —এক কথায় কী হবে ?
অনিবার্য খ) দুর্নিবার
গ) অদম্য ঘ) দুর্দমনীয়
৩৫। যৌগিক বাক্য কোনটি ?
ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি
খ) তার বয়স হলেও বুদ্ধি হয় নি
তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
ঘ) যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
৩৬। ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি ?
ক) পর্বত খ) সমুদ্র
গ) মাতা পৃথিবী
৩৭। নিখুঁত অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে ?
পাকা কাজ খ) পাকা কথা
গ) পাকা হাড় ঘ) পাকা রং
