নোট নেবে টমবয়

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:২১
ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজে নোট নেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন টমবয়। নিত্যদিনের নানান তথ্য নিয়ন্ত্রণে এটি কার্যকরী একটি সফটওয়্যার। এর মাধ্যমে যে কেউ টেক্সট ফাইলের টেক্সট হাইলাইট করা যায়, বানান পরীক্ষা করা যায়, ওয়েব লিংক এবং ইমেইল ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে দেখানো যায়, ফন্ট সাইজ ও স্টাইল পরিবর্তন করা যায়। টুলস অপশন থেকে সরাসরি প্রিন্টও করা যায়। পাশাপাশি টমবয় থেকে এইচটিএমএল ফরম্যাটে এক্সপোর্টও করা যায় যেকোনো টেক্সট। টমবয়ে রয়েছে ফাইল সিনক্রোনাইজেশনের সুবিধা। আর এর মাধ্যমে রিমাইন্ডার যোগ করার সুবিধাও রয়েছে। যাদের দৈনন্দিন ডায়েরি লেখার অভ্যাস রয়েছে, তাদের জন্য এটি বেশ সহায়ক একটি সফটওয়্যার। এটি ব্যক্তিগত একটি উইকি হিসেবেও ব্যবহার করতে পারেন। ওপেন সোর্স এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সি# এবং জিটিকে# ব্যবহার করে। শুরুতে ইউনিক্সের জন্য তৈরি করা হয়েছিল এটি। পরে লিনাক্স, উইন্ডোজ ও ম্যাকের জন্য এর সংস্করণ তৈরি হয়েছে। https://projects.gnome.org/tomboy/download.html ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এই বিনামূল্যের সফটওয়্যারটি।