মাইক্রোম্যাক্স সম্প্রতি ভারতের বাজারে বিক্রি শুরু করেছে তাদের নতুন স্মার্টফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস ৪। এটি মূলতই মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি’র আপডেট একটি সংস্করণ। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ছবিতে ক্যানভাস ৪-এর উন্মোচনের সময় দেখা যাচ্ছে চিত্রাঙ্গদা সিংকে।
০০০
সম্প্রতি সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়ে গেল টেক জায়ান্ট অ্যপল’র বার্ষিক ডেভেলপারদের সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০১৩’। পাশের ছবিতে এই সম্মেলনের একটি মুহূর্তে আগত দর্শনার্থীদের দেখা যাচ্ছে নতুন একটি ম্যাক প্রো-এর সামনে।
০০
সনোস্টার তৈরি করেছে তাদের প্রথম স্মার্ট হাতঘড়ি। সম্প্রতি এই হাতঘড়ি তারা প্রদর্শন করেছে একটি আন্তর্জাতিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে। পাশের ছবিতে সনোস্টারের একজন মডেলকে নতুন এই স্মার্টওয়াচ প্রদর্শন করতে দেখা যাচ্ছে।
০০০
বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন হিসেবে হুয়াওয়ে’র অ্যাসেন্ড পি১ আলোচিত হয়েছে সারা বিশ্বেই। পাশের ছবিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমিউনিক এশিয়াতে এই স্মার্টফোনটি প্রদর্শন করতে দেখা যাচ্ছে মডেলদের।
