‘অ্যাভিরা ঈদ ভাবনা’ বিষয়ক লেখা প্রতিযোগিতা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ১৯:৪২
ঈদ নিয়ে মানুষের বিভিন্ন ধরনের চিন্তা-ভাবনা, স্বপ্ন আর আগ্রহ নিয়ে এবার লেখা প্রতিযোগিতা আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস। ‘অ্যাভিরা ঈদ ভাবনা’ বিষয়ক এই লেখা প্রতিযোগিতায় যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন। অংশ নিতে হলে স্মার্ট টেকনোলজিসের ফেসবুক ফ্যানপেজ https://www.facebook.com/SmartTechnologiesBD-তে গিয়ে লাইক দিতে হবে। তারপর তার লেখাটি পেজের ওয়ালে পোস্ট করতে হবে। আইসিটি জার্নালিস্টদের সমন্বয়ে গঠিত এডিটর প্যানেল লেখাতে নম্বর প্রদান করবেন। পাশাপাশি ফেসবুকে লেখাটির উপর পাঠকদের লাইক, কমেন্ট এবং শেয়ারিংয়েও রয়েছে নম্বর। ২০ রমজান পর্যন্ত লেখা জমা দেওয়া যাবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ রমজান এবং পুরস্কার হস্তান্তর করা হবে ২৫ রমজান। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে নগদ ৭,০০০ টাকা, ৫,০০০ টাকা, ও ৩,০০০ টাকা এবং পরবর্তী ৫ জন বিজয়ীর প্রতিজনের জন্য রয়েছে ১,০০০ টাকা।