তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:১১
২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শাখায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই পাঠ্যসূচী অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার রচনা করেছেন ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক বই। এই বইটিতে ছয়টি অধ্যায়ে তথ্যপ্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, প্রোগ্রামিং ভাষা এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। বইটি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক স্বীকৃত। সিবিও পাবলিকেশন্সের বইটির মূল্য সাদা ১০৩ টাকা ও নিউজ ৮৪ টাকা।