শুক্রবার
চেতনায় ৭১ বাঙালি ও বাংলাদেশ ঃ মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি জেনারেল ওসমানী ও মহাকবি আলাওলের মত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা এবং ইফতার পার্টি, বিকাল সাড়ে ৪টা, শাহবাগের পাবলিক লাইব্রেরি।
বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটি ঃ ‘শ্রমিক স্বার্থ ঃ বাংলাদেশের শ্রম আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ঃ ১৪ দফা দাবি আদায়ে শ্রমিক সমাবেশ, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ ঃ ‘রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধে শিক্ষকদের করণীয়’ শীর্ষক আলোচনাসভা, সকাল সাড়ে ১০টা, শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তন।
বাংলাদেশ বধির ছাত্র কল্যাণ সংস্থা ঃ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল, বিকাল ৩টা, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রধান কার্যালয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঃ নিরাপদ, স্বাস্থ্যকর, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি, সকাল ৯টা থেকে বেলা ১২টা, নিউমার্কেট, কাওরান বাজার এবং মোহাম্মদপুর।
