ফুকুশিমার তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ছে প্রশান্ত মহাসাগরে

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:৪৯
জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের চুল্লি ছিদ্র হয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির নতুন নিউক্লিয়ার রেগুলেশন অথোরিটির প্রধান সুনিচি তানাকা এ আশঙ্কার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ (স্ট্রোনটিয়াম-৯০) বেরিয়ে আসছে এবং তা মাটিতে মিশে গিয়ে প্রশান্ত মহাসাগরে চলে যাচ্ছে। নতুন নিউক্লিয়ার রেগুলেশন অথোরিটির প্রধান সুনিচি তানাকা আরো বলেন, এই দূষণ বিগত ২০১১ সাল থেকেই প্রশান্ত মহাসাগরের পানিকে দূষিত করছে। কিন্তু আমি মনে করছি এটা দুই বছর আগে থেকেই হয়ে আসছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের অপারেটর টেপকো এই সমস্যার কথা স্বীকার করে জানিয়েছে, তারা এ সংকট উত্তরণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।