দক্ষিণ অঞ্চলের পাঁচটি জেলা নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুরের ২০টি উপজেলার মিড পিসিআর প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পটি ২০০৬ সালে শুরু এবং জুন ২০১৩ তে শেষ হয়। প্রকল্পে ব্যয় হয়েছে তিনশ’ বারো কোটি টাকা যার বেশিরভাগ টাকা দাতা সংস্থা ইফাদ বাকি টাকা বাংলাদেশ সরকারের । এই প্রকল্প বাস্তবায়নের ফলে এ অঞ্চলের প্রায় নব্বই হাজার দরিদ্র পরিবার উপকৃত হয়েছে। এ প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় ৬৫টি মার্কেট, ১৯টি ঘাট, ১৪টি মহিলা মার্কেট ও ১৬৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। প্রকল্প পরিচালক মো খলিলুর রহমান জানান, সঠিক মনিটরিং-এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো: ওয়াহিদুর রহমান জানান, এলজিইডির এ প্রকল্প বাস্তবায়নের ফলে অবহেলিত চরাঞ্চলের লক্ষাধিক দরিদ্র পরিবারের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
