ইন্টিলিজেন্ট ওয়াাই-ফাই এবং এয়ার প্রিন্ট সুবিধার ক্যানন ইংকজেট মাল্টিফাংশন প্রিন্টার পিক্সমা এমজি ৩১৭০ বাজারজাত করছে জেএএন অ্যাসোসিয়েটস। এটি দিয়ে যেকোনো ডিভাইস থেকে প্রিন্ট করা যায়। স্ক্যান ও ফটোকপিও করা যায় এটি দিয়ে। এ৪, এ৫, লেটার এবং লিগ্যাল কাগজে এটি অটো-ডুপ্লেক্স ও বর্ডারলেস ৪.৬ ইঞ্চি প্রিন্ট সমর্থন করে। এর গতি সাদা-কালোতে ৯.২ পিপিএম, রঙিনে ৫ আইপিএম, রেজ্যুলেশন ৪৮০০ বাই ১২০০ ডিপিআই। ইউএসবি সমর্থিত প্রিন্টারটির মূল্য ৯,০০০ টাকা। সাথে উপহার রয়েছে ক্যানন পিক্সমা ওয়্যারলেস মাউস। অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। ফোন :৮৬২৪১০২, ০১৬১৪০০৬০০৭।
