টেকফটো

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৪২
সিরিলিংকস-এর সিইও গাই রিচার্ড এই ছবিতে যে ঘড়ি দেখাচ্ছেন, তাতে রয়েছে ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট যেটি যেকোনো মিশনে জরুরি অবস্থায় যেকোনো তথ্য জানাতে পারবে বেস স্টেশনে। গত সপ্তাহে তোলা হয়েছে অভিনব ঘরি প্রদর্শনের এই ছবি। ইন্টেলের নতুন প্রসেসর ব্যবহার করে যেসব নতুন ডিভাইস বাজারে এসেছে, তার মধ্যে অন্যতম তোশিবার ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড ডিভাইস। পাশের ছবিতে একজন মডেল তোশিবার এই হাইব্রিড ডিভাইসটি প্রদর্শন করছেন সাম্প্রতিক একটি প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজনে। ক্যানন সম্প্রতি তৈরি করেছে হেড-মাউন্টেড ডিসপ্লে যা মূলত ত্রিমাত্রিক ভার্চুয়াল ডিসপ্লে হিসেবে কাজ করতে সক্ষম। পাশের ছবিটিতে এই ডিভাইসটিই পরীক্ষা করে দেখছেন একজন। টোকিওর ভার্চুয়াল রিয়েলিটি এক্সপোতে তোলা ছবিটি। নকিয়ার লুমিয়া ১০২০ মডেলের মাধ্যমেই প্রথমবারের মতো কোনো স্মার্টফোনে যুক্ত হয়েছে ৪১ মেগাপিক্সেলের বৃহত্ রেজ্যুলেশনের ক্যামেরা। পাশের ছবিতে লুমিয়া ১০২০ অবমুক্তকালে স্মার্টফোনটি দেখাচ্ছেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ।