অ্যাভিটেক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৮:৩৯
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো সিসিটিভি ও আইপি ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাভিটেক ব্র্যান্ডের ডিলার সম্মেলন। ‘অ্যাভিটেক ইভেন্ট ইন বাংলাদেশ ২০১৩’ শীর্ষক এই অনুষ্ঠানটি এক্সপ্রেস সিস্টেমসের সার্বিক সহায়তায় এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাভিটেকের প্রজেক্ট ম্যানেজার মি. উইল, এক্সপ্রেস সিস্টেমসের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক শেখ আলমগীর, ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ এক্সপ্রেস সিস্টেমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অ্যাভিটেকের আইপি ক্যামেরা ও এনভিআর (NVR) পণ্যসমূহ প্রদর্শন করা হয়। মি. উইল এসব পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য এবং সুবিধার কথা তুলে ধরেন।