ঢাকায় এমপাওয়ারিং রুরাল কমিউনিটিজ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:১৫
সার্ক ডেভেলপমেন্ট ফান্ড কর্তৃক বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপালে একযোগে বাস্তবায়নাধীন ‘এমপাওয়ারিং রুরাল কমিউনিটিজ-রিচিং দ্য আনরিচড ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস’ প্রকল্পের ইমপ্লিমেন্টেশন এজেন্সি ও স্টিয়ারিং কমিটির সভা আগামী ২২ থেকে ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রকল্প পরিচালক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুশান্ত কুমার সাহা জানান, সু্ষ্ঠু ও সুন্দরভাবে সভা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা ২০০টি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করা হবে যাতে ২টি করে ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ৫৮টি বিদ্যুিবহীন ইউনিয়নে ১টি করে সোলার প্যানেল, ২টি মডেম এবং ২০০ সেট আসবাবপত্র দেওয়া হবে। আর ৪০০ জন অপারেটরকে প্রশিক্ষণ দেওয়া হবে।