কম খরচে বেশি ইন্টারনেট দিচ্ছে কিউবি

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:১৬
ওয়াইম্যাক্স অপারেটর কিউবি তার গ্রাহকদের জন্য প্যাকেজ পুনর্নিধারণ করেছে। এর ফলে কিউবি গ্রাহকেরা এখন থেকে তুলনামূলক কম দামে অনেক বেশি পরিমাণে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ভলিউম ব্যবহার করতে পারবেন। কিউবি জানিয়েছে, এখন থেকে পোস্ট পে ব্যবহারকারীরা সত্যিকারের ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ১-২ এমবিপিএস গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু কম দামের সুবিধাই পাবেন না, বরং বর্ধিত পরিমাণও (ভলিউম) পাবেন। এমনকি ৫১২ কেবিপিএসের গ্রাহকেরাও প্রতি এমবি/জিবিতে হ্রাসকৃত মূল্যে উচ্চ ভলিউম বা বেশি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে প্রি-পে প্যাকেজ ব্যবহারকারীরা কার্ড রিচার্জে ২৫ শতাংশ পর্যন্ত বেশি পরিমাণ (ভলিউম) ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। তবে রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে সব ব্যবহারকারীরাই দ্বিগুণ পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।