দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান

আপডেট : ২২ জুলাই ২০১৩, ১৮:৩৭
অধ্যায়-১: উদ্ভিদের বিভিন্নতা পরিচ্ছেদ-৬: কিংডম: প্লান্টি প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ ‘কিংডম: প্লান্টি’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। বর্ষাকালে স্বপ্না তাদের বাড়ির পুরনো ইটের প্রাচীরের উপর ছায়াযুক্ত স্থানে সবুজ গালিচার মতো এক ধরনের উদ্ভিদ লক্ষ্য করলো। পরে সে জানতে পারলো, এগুলো Pottiales বর্গের অন্তর্ভুক্ত। প্রশ্ন: ক. জীবন্ত জীবাশ্ম কাকে বলে? খ. Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ — ব্যাখ্যা কর। গ. স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদের পুংজননাঙ্গের চিহ্নিত চিত্র অংকন কর। ঘ. স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদে সুস্পষ্ট অণুক্রম বিদ্যমান - বিশ্লেষণ কর। উত্তর: ক) বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে। উত্তর: খ) Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। কারণ এ উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের ফুল হয়, বীজও হয় কিন্তু ফল হয় না। ফল হয় না বলে এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহে পরিবহন টিস্যু বিদ্যমান। উত্তর: গ) স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি Bryophyta বিভাগের Pottiales বর্গের Semibarbula। নিম্নে Semibarbula-এর পুংজননাঙ্গ বা অ্যান্থেরিডিয়ামের চিহ্নিত চিত্র অংকন করা হলো: চিত্র: Semibarbula-এর পুংজননাঙ্গ এবং একটি শুক্রাণু।