ক্রিকেট স্টেডিয়ামের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

আপডেট : ২২ জুলাই ২০১৩, ২২:০৫
স্থায়ীভাবে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দাবিতে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনকালীন সমাবেশে বক্তারা কক্সবাজারে স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য দেন, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুজনের জেলা সভাপতি প্রফেসর মোহাম্মদ আবদুল বারী, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি লোক গবেষক মুহম্মদ নূরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিমউদ্দীন, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ। সমাবেশ থেকে আগামী ২৪ জুলাই গণস্বাক্ষর কর্মসূচি ও ২৫ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।