ঢাকাই সিনেমায় পাওলি

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:৪৭
ভারতের অভিনয় শিল্পী পাওলি দাম ঢাকাই সিনেমায় অভিনয় করতে সম্মতি জানিয়েছেন। অনন্য মামুনের নতুন প্রজেক্টটিতে আরও অভিনয় করবেন ভারতের অঙ্কুশ ও বাংলাদেশের অভিনেতা আনিসুর রহমান মিলন। এ বিষয়ে অনন্য মামুন বলেন, এরই মধ্যে আমরা পাওলিকে সিনেমাটির স্ক্রিপ্ট পাঠিয়েছি। তিনি স্ক্রিপ্টটি পড়ে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন। অন্যদিকে অঙ্কুশ ও সিনেমাটিতে কাজ করবেন। যৌথ প্রযোজনার সিনেমাটিতে বাংলাদেশের আনিসুর রহমান মিলনও থাকছেন। মামুনের ভাস্য, ত্রিভুজ প্রেমের সিনেমাটি যেহেতু যৌথ প্রযোজনায় হচ্ছে তাই সরকারি কিছু বাধ্যবাধকতাও রয়েছে। এদিকে এখন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। -বিডিনিউজ২৪