দিনব্যাপী কর্মশালা আয়োজন করবে বিসিএস-বেসিস-আইবিসিসিআই

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০০
আগামী ২৪ আগস্ট ঢাকার সিরডাপ মিলনায়তনে ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় বিসিএস, বেসিস এবং আইবিসিসিআইয়ের উদ্যোগে তথ্যপ্রযুক্তি ব্যবসা প্রসারের লক্ষ্যে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিআই)-এর সাথে ভারতীয় হাই কমিশন, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এবং সেন্টার অব ইন্টিগ্রেটেড অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (সিরডাপ)-এর এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য কর্মশালায় বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশ ও ভারতের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশগ্রহণ করবে। কর্মশালার দিন তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন বৈঠকে মিলিত হবেন। বিসিএস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বিসিএস সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।