‘অ্যাভিরা ঈদ ভাবনা’য় লেখা পাঠানোর সময় বাড়ল

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০৩
স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত ‘অ্যাভিরা ঈদ ভাবনা’ লেখা প্রতিযোগিতায় লেখা পোস্ট করার সময় বাড়ানো হয়েছে। স্মার্ট টেকনোলজিসের ফেসবুক ফ্যানপেজের এই প্রতিযোগিতায় লেখা পাঠানো যাবে ২২ রমজান পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৮জন লেখককে নগদ ২০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www . facebook . com / SmartTechnologiesBD।