কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের

দৃ ষ্টি আ ক র্ষ ণ

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:২৬
সরকারি চাকরিক্ষেত্রে প্রচলিত কোটা ব্যবস্থা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে কোটা পদ্ধতি বিলোপের দাবিতে আন্দোলন হচ্ছে, অন্যদিকে আমাদের সংবিধানের ২৯-এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সে জন্য রাষ্ট্র নিয়োগ সংরক্ষণের বিধান করতে পারে। কিন্তু কোটা বিরোধীরা মনে করছেন যে, এ দ্বারা প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। দেশও বঞ্চিত হচ্ছে মেধাবীদের সেবা হতে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন। আপনি যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তবে এখনই লিখতে বসে যান এবং লেখাটি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। এবারের বিষয়:‘সরকারি চাকরিতে কোটা বিতর্ক’। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ ও ছবি পাঠাতে ভুলবেন না। লেখা পাঠানোর ঠিকানা দৃষ্টিকোণ বিভাগ দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা ১২১৫ Email: [email protected]

এ সম্পর্কিত আরও পড়ুন