উইন্ডোজ এনটি’র ২০ বছর

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩০
‘নিউ টেকনোলজি’ শব্দগুচ্ছের শুরুর অক্ষর নিয়ে মাইক্রোসফট তৈরি করে ‘এনটি’ শব্দটি। আর উইন্ডোজ নামের সাথে এই এনটি জুড়ে দিয়েই আজ থেকে ২০ বছর আগে মাইক্রোসফট অবমুক্ত করে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ‘উইন্ডোজ এনটি’ সংস্করণ। ১৯৯৩ সালের ২৭ জুলাই অবমুক্ত হয় হাই-লেভেল ল্যাংগুয়েজনির্ভর, প্রসেসর নিরপেক্ষ, মাল্টিপ্রসেসিং, মাল্টিইউজার এই অপারেটিং সিস্টেম। এটিই উইন্ডোজের প্রথম পূর্ণাঙ্গ ৩২-বিটের অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিসতা, উইন্ডোজ৭, উইন্ডোজ ৮সহ উইন্ডোজের পরবর্তী সব সংস্করণগুলোকে বলা যায় উইন্ডোজ এনটি পরিবারেরই সদস্য। প্রথমবার উইন্ডোজ এনটি বাজারে আনার পর থেকেই নিয়মিত এর আপডেট করে আসছে মাইক্রোসফট। এর সর্বশেষ সংস্করণটি ছিল এনটি ৬.৩, যা ব্যবহার করা হয় উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে।