দ্বাদশ শ্রেণির জীবিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২০:০৭
জীববিজ্ঞান প্রথমপত্র মোহাম্মদ আক্তার-উজ জামান প্রভাষক, উদ্ভিদবিদ্যা রূপনগর মডেল স্কুল ও কলেজ মিরপুর, ঢাকা। অধ্যায়-১: উদ্ভিদের বিভিন্নতা পরিচ্ছেদ-৬: কিংডম: প্লান্টি প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ ‘কিংডম: প্লান্টি’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। বর্ষাকালে স্বপ্না তাদের বাড়ির পুরনো ইটের প্রাচীরের উপর ছায়াযুক্ত স্থানে সবুজ গালিচার মতো এক ধরনের উদ্ভিদ লক্ষ্য করলো। পরে সে জানতে পারলো, এগুলো Pottiales বর্গের অন্তর্ভুক্ত। ঘ. স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদে সুস্পষ্ট অণুক্রম বিদ্যমান - বিশ্লেষণ কর। উত্তর: ঘ) স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি Semibarbula। Semibarbula-এর জীবনচক্রে সুস্পষ্ট জণুক্রম বিদ্যমান। কারণ এ উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করতে গ্যামোটোফাইটিক পর্যায়ের পরে স্পোরোফাইটিক পর্যায় অতিক্রম করে পুনরায় গ্যামেটোফাইটিক পর্যায়ের উদ্ভব ঘটে। নিম্নে Semibarbula-এর জীবনচক্রে জণুক্রমের ব্যাখ্যা দেয়া হলো: গ্যামেটোফাইটিক জণু: হ্যাপ্লয়েড স্পোরের অংকুরোদগমের মাধ্যমে সৃষ্টি হয় হ্যাপ্লয়েড প্রোটোনেমা এবং প্রোটোনেমা হতে হ্যালায়েড গ্যামেটোফোর বা মস উদ্ভিদ। মস উদ্ভিদ গ্যামেটোফইট ও হ্যাপ্লয়েড ও উদ্ভিদের সৃষ্ট আর্কিগোনিয়াম ও অ্যান্থেরিডিয়ামও হ্যাপ্লেয়েড। আর্কিগোনিয়াম হতে সৃষ্ট ডিম্বাণু এবং অ্যান্থোরিডিয়াম হতে সৃষ্ট শুক্রাণু ও হ্যাপ্লয়েড। স্পোরোফাইটিক জণু: শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ও নিষিক্তকরণের মাধ্যমে সূচনা হয় স্পোরোফাইটিক জণু তথা ডিপ্লয়েড উস্পোরের। ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে উস্পোর হতে স্পোরোগোনিয়াম উত্পন্ন হয়। স্পোরোগোনিয়ামের ব্যাপসুলের ভিতরে সৃষ্টি হয় স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষই স্পোরোফাইটিক জণুর শেষ পর্যায়। কারণ এতে মায়োসিস কোষ বিভাজনের ফলে হ্যাপ্লয়েড স্পোর উত্পন্ন হয়। এ স্পোর হতে পুনরায় গ্যামেটোফাইটিক প্রোটোনেমা, প্রোটোনেমা হতে গ্যামেটোফোর উত্পন্ন হয়। গ্যামেটোফোরের আর্কিগোনিয়াম ও অ্যান্থোরিডয়ামে সৃষ্ট ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে পুনরায় ডিপ্লয়েড উস্পোর সৃষ্টি হয়। উস্পোর হতে স্পোরোগোনিয়াম সৃষ্টি হয়। এভাবে Semibarbula-এর জীবনচক্রকে গ্যামেটোফাইটিক জণু ও স্পোরোফাইটিক জণুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। সুতরাং স্বপ্নার পর্যবেক্ষণকৃত উদ্ভিদে (Semibarbula) সুস্পষ্ট জণুক্রম বিদ্যমান।