ইসলাম ও নৈতিক শিক্ষা
আ. জ. ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান)
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,
পিলখানা, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
পাঠ : নিফাক
১। নিফাক - শব্দের অর্থ কী?
ক) কপটতা, খ) ভণ্ডামি, গ) প্রতারণা, ঘ) সবগুলো।
২। মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে কী বলা হয়?
ক) ঈমান, খ) ইসলাম,
গ) নিফাক, ঘ) জিহাদ।
৩। ‘মুনাফিক’ শব্দের অর্থ কী?
ক) অবিশ্বাসী, খ) মিথ্যাবাদী,
গ) প্রতারক, ঘ) অংশীবাদী।
৪। দ্বিমুখী নীতি অবলম্বন করে কারা?
ক) কাফির, খ) মুশরিক,
গ) মুমীন, ঘ) মুনাফিক।
৫। মুনাফিকরা প্রতারণামূলক আচরণ করে কেন?
i) সামাজিক সুবিধার জন্য,
ii) পার্থিব লাভের জন্য,
iii) পরকালীন মুক্তির জন্য।
কোনটি সঠিক?
ক) i, খ) i ও ii, গ) ii, ঘ) ii ও iii
৬। মুনাফিকদের নেতার নাম কী?
ক) আব্দুল্লাহ ইবনে উবাই,
খ) আবু জাহেল,
গ) আবু লাহাব, ঘ) আবু তালিব।
৭। প্রকাশ্যে নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে ইসলামকে অস্বীকার করে কোন সম্প্রদায়?
ক) কাফির, খ) মুশরিক,
গ) মুসলিম, ঘ) মুনাফিক।
৮। নিফাক যেসব আদর্শের বিপরীত তাহলো:-
i) নৈতিকতা, ii) মানবিকতা,
iii) মিথ্যাচার।
কোনিট সঠিক?
ক) i, খ) i ও iii,
গ) ii ও iii, ঘ) i, ii ও iii
৯। উত্তম চরিত্র ও উত্তম আচরণ অনুশীলন করে না কারা?
ক) মুমীন, খ) মুসলিম,
গ) মুজতাহিদ, ঘ) মুনাফিক।
১০। মুনাফিকদের প্রধান কাজ কোনিট?
ক) মিথ্যা ও প্রতারণা,
খ) মিথ্যা ও গীবত,
গ) গীবত ও হত্যা,
ঘ) হত্যা ও সন্ত্রাস।
১১। “আর আল্লাহ সাক্ষ্য দেন যে, মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী”- কোন সুরায় বর্ণিত আছে?
ক) বাকারা, খ) নিসা, গ) কাফিরুন, ঘ) মুনাফিকুন।
১২। মুনাফিকদের নিদর্শন (চিহ্ন) কয়টি?
ক) ২টি, খ) ৩টি, গ) ৪টি, ঘ) ৫টি।
১৩। মুনাফিকদের নিদর্শনগুলো হলো—
i) মিথ্যা বলা, ii) ওয়াদা ভঙ্গ করা, iii) আমানতের খেয়ানত করা।
কোনিট সঠিক?
ক) i, খ) ii, গ) iii, ঘ) i, ii ও iii
১৪। মুনাফিকদের নিদর্শন সম্পর্কিত হাদিসটি কোন্ গ্রন্থে বর্ণিত আছে?
ক) বুখারী, খ) মুসলিম,
গ) বুখারী ও মুসলিম, ঘ) তিরমিযি।
১৫।নিফাক মানুষের চরিত্রকে কী করে?
ক) উন্নত, খ) অনুন্নত,
গ) সৌন্দর্যমণ্ডিত, ঘ) ধ্বংস।
১৬। নিফাকের ফলে মানুষ কোন্ কাজে অভ্যস্ত হয়ে যায়?
ক) অন্যায় ও অশ্লীল, খ) ভাল ও উন্নত, গ) পুণ্য ও ন্যায়, ঘ) উত্তম ও জঘন্য।
১৭। নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হওয়ার কারণ কোনিট?
ক) জিহাদ, খ) সন্ত্রাস, গ) নিফাক, ঘ) সাম্প্রদায়িকতা।
১৮। নিফাকের কারণে মানুষের মধ্যে কোনিট সৃষ্টি হয়?
ক) অবিশ্বাস ও সন্দেহ,
খ) বিনয় ও নম্রতা,
গ) ভক্তি ও শ্রদ্ধা, ঘ) সহমর্মিতা ও সহনশীলতা
উত্তরপত্র:-১। ঘ, ২। গ, ৩। গ, ৪। ঘ, ৫। খ, ৬। ক, ৭। ঘ, ৮। খ ৯। ঘ, ১০। ক, ১১। ঘ, ১২। খ, ১৩। ঘ, ১৪। গ, ১৫। ঘ, ১৬। ক, ১৭। গ, ১৮। ক
