ইতালিতে পর্যটক বাস খাদে পড়ে ৩৭ জন নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:১৯
ইটালির আভেলিনো এলাকায় পর্যটকদের একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার প্রথম প্রহরে ইটালির দক্ষিণাঞ্চলের ক্যাম্পানিয়া এলাকার আভেলিনো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে। বাসটি একটি ফ্লাইওভার থেকে তীব্রগতিতে নেমে আসার সময় কয়েকটি গাড়িকে আঘাত করে এবং এরপর রাস্তার পাশের ঢাল বেয়ে প্রায় ৯৮ ফুট নিচে গড়িয়ে পড়ে বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এ দুর্ঘটনায় ধ্বংসাবশেষ থেকে আরো অন্তত ১১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসব আহতের অনেকের অবস্থা আশংকাজনক। ঐ বাসে শিশুসহ অর্ধশতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই বাসের চালকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নেপলস-বারি হাইওয়ে বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ফায়ারব্রিগেড কর্মকর্তা পেলেগ্রিনো ল্যান্ডেলো ইটালীয় টেলিভিশনকে বলেন, “পরিস্থিতি খুবই জটিল। আমরা যত জনকে সম্ভব উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।