ক্যাম্বোডিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে ক্ষমতাসীন ক্যাম্বোডিয়া পিপলস পার্টির (সিপিপি) জয় দাবি করেছেন প্রধানমন্ত্রী হুন সেন সরকারের মুখপাত্র। রবিবার ভোটের পর সিপিপি সরকারের প্রধান মুখপাত্র ও তথ্যমন্ত্রী কাইউ কানহারিত তার ফেইসবুকে লেখেন, নির্বাচনে চূড়ান্ত ভোট গণনায় সিপিপি ৬৮ আসন এবং বিরোধী দল ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) ৫৫ আসন পেয়েছে। দেশটির নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি। তবে রবিবার দিন শেষেই ভোট গণনার আংশিক ফল ঘোষণা শুরুর কথা রয়েছে।
