পাকিস্তানে বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:১৯
পাকিস্তানে দুইটি পৃথক অনুষ্ঠানে বিষাক্ত মদপানে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। রবিবার কর্মকর্তারা জানান, দেশটির মধ্যাঞ্চলীয় শহর ফয়সালাবাদে একটি জন্মদিন ও অপর একটি অনুষ্ঠানে আগতরা মদপান করার পর অজ্ঞান হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি তদন্তে স্থানীয় প্রাদেশিক সরকার নির্দেশ দিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জাভেদ আহমেদ খান বলেন, ‘দুইটি অনুষ্ঠানে মৃতের সংখ্যা ১৮তে দাঁড়িয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আরো বেশ কয়েকজন মৃত্যুর সাথে লড়ছে।’ তিনি আরো বলেন, ‘বাটালা কলোনিতে দুর্ঘটনাটি ঘটে।