কোনো ওয়েবপেজের নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করা দরকার হলেও সেই পেজটির পুরোটাই প্রিন্ট করে নেওয়া হয় বা প্রয়োজনীয় অংশটি কপি করে ফাইল তৈরি করে নিতে হয়। তবে সরাসরিই নির্বাচিত অংশ প্রিন্ট করতে পারেন সহজেই। এর জন্য ওয়েবপেজে গিয়ে প্রয়োজনীয় অংশ নির্বাচন করুন। এরপর প্রিন্ট দিতে হলে নির্বাচিত অংশে মাউসের ডান বাটনে ক্লিক করে প্রিন্ট কমান্ডটি নির্বাচন করুন। তাহলেই কেবল আপনার প্রয়োজনীয় এবং নির্বাচিত অংশটি প্রিন্ট করার জন্য প্রস্তুত হবে প্রিন্টার। ফলে বাড়তি কোনো অংশ প্রিন্ট করতে হবে না আপনাকে।
