প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের পুত্রের নাম রাখা হয়েছে জর্জি। রাজকীয় শিশুর দাদা প্রিন্স চার্লস জানিয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের এই উত্তরাধিকারীর ডাক নাম রাখা হয়েছে জর্জি, সে সুস্থ আছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে।
উল্লসিত প্রিন্স অব ওয়েলস বলেন, সুন্দর এই নাতিকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। দর্শনার্থীদের সাথে আলাপকালে তিনি বলেন, নাতিকে এখন থেকে জর্জি নামে ডাকা হবে।-খবর এনডিটিভির।
