সংবাদ কণিকা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৪৯
চোখের জন্ম ৫শ’ মিলিয়ন বছর আগে সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে প্রায় ৫শ’ মিলিয়ন বছর আগে চোখের জন্ম হয়েছে। অস্ট্রেলিয়ান গবেষক অধ্যাপক ট্রেভোর ল্যাম্বের মেরুদণ্ডী প্রাণীদের চোখ এবং দৃষ্টিশক্তি নিয়ে এক গবেষণার ফলাফলে এ বিষয়টি প্রকাশিত হয়েছে। গবেষণার ফলাফল থেকে জানা যায়, প্রায় ৭শ’ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এককোষী অ্যামিবা, ব্যাকটেরিয়া, শ্যাওলা ও কোরালের অস্তিত্ব ছিল। তার অনেক পরে মেরুদণ্ডী প্রাণীর জন্ম হলেও প্রাথমিক পর্যায়ে মেরুদণ্ডীদের দৃষ্টিশক্তি এখনকার মতো ছিল না। প্রথম দিকে কিছু প্রাণীর দেহে আলোক সংবেদনশীল রাসায়নিক হিসাবে অপসোনিন নামক এক ধরনের অঙ্গ থাকতো। তা তাদেরকে রাত এবং দিনের অনুভূতি জানাতো। কালের বিবর্তনে এই অপসোনিন পরিবর্তিত হয়ে চোখের কাজ করতে লাগলো।-সাইন্স জার্নাল মোবাইল বিস্ফোরণে ঘর পুড়ে ছাই হংকংয়ে স্যামসাং কোম্পানির ‘গ্যালাক্সি এসফোর’ মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরণের পর অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক দম্পতি। তবে বিস্ফোরণে তাদের পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ডু নামে এক ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি লাভ মেশিন নামে একটি মোবাইল গেম খেলছিলেন। এ সময় শব্দ করে তার মোবাইলের ব্যাটারি বিস্ফোরিত হয়। তাত্ক্ষণিকভাবে তিনি মোবাইল ফোনটি পাশের সোফায় ছুঁড়ে ফেললে সেখানে আগুন লেগে যায়।—খবর এনডিটিভির মানব সদৃশ মহিষের শাবক! থাইল্যান্ডে মানবশিশুর আকৃতির বাচ্চা প্রসব করেছে একটি মহিষ। স্থানীয় বাসিন্দারা এই বিস্ময়কর ঘটনাকে সৌভাগ্যের প্রতীক অলৌকিক ঘটনা ধরে নিয়ে মঙ্গলের জন্য প্রার্থনা-অর্চনা শুরু করেছেন। থাইল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মহিষের সদ্যজাত বাচ্চাটিকে মনুষ্য শিশুর মতোই পাটিতে রাখা হয়েছে। শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ কিছুটা মানুষের মতো মনে হলেও মুখাবয়ব একেবারেই মানুষের আকৃতির। অবশ্য হাত-পায়ের আকৃতিতে খানিকটা মহিষের সাদৃশ্য আছে। কিন্তু সবদিক থেকে মহিষের বাচ্চাটিকে মানুষের আকৃতিরই মনে হচ্ছে। —খবর বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকম