হমসে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২০:৩৫
সিরিয়ার হমস শহরের একটি অস্ত্রাগারে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত ও ১২০ জন আহত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওয়াদি আল দাহাব এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। গ্রুুপটি জানায়, হতাহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। -রয়টার্স