অস্ট্রেলিয়ার রাজধানীতে একটি বৃদ্ধাশ্রমে আগুন দিয়ে ১১ জন বয়োজ্যেষ্ঠকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে প্যারোলেও মুক্তি না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলস সুপ্রীম কোর্টের বিচারক মেগান লাথাম বৃহস্পতিবার এ রায় দেন। ২০১১ সালে সিডনির কুয়াকারস হিলের ওই বৃদ্ধাশ্রমে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে ১১ জনকে হত্যা ও ৮ জনকে শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করার দায়ে বৃদ্ধাশ্রমেরই সাবেক সেবক রজার ডিন (৩৭) আদালতে দোষী সাব্যস্ত হয়।
