সংবাদ কণিকা

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:০৫
বায়ু পরিষ্কারক গাছ ঘরের ভেতরের কার্বন-ডাই অক্সাইড, বেনজিন ও ফরমাল্ডিহাইডের মতো ক্ষতিকর গ্যাসগুলোকে শোষণ করতে পারে গৃহসজ্জার গাছগুলো। নাসা, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব জর্জিয়াসহ আরো অনেক প্রতিষ্ঠান তাদের গবেষণা থেকে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, জাপানি রয়াল ফার্ন, স্পাইডার প্ল্যান্ট, বোস্টন ফার্ন, ইংলিশ আইভি, ঘৃতকুমারী, স্নেক প্ল্যান্টস ও পিচ লিলির মতো গাছগুলো বায়ু পরিষ্কারকের কাজ করে দারুণভাবে। -বিডি নিউজ যুবককে কষে চড় এবার নিজের শ্লীলতাহানির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ১৯ বছরের এক কলেজ ছাত্রী। শুধু চিত্কার করে লোক জড়ো করা নয়, অভিযুক্তকে তাড়া করে কষে গালে চড় বসিয়ে দিলেন ভারতের হাওড়ার সেই তরুণী। পরে স্থানীয়রা এসে যুবককে ধরে আপাদমস্তক ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে কৈলাস ব্যানার্জি লেন এলাকায় এ ঘটনা ঘটে। - পিটিআই