এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র নৈর্ব্যক্তিক

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ১৯:৫২
বাংলা দ্বিতীয়পত্র পতিতপাবন মণ্ডল ,সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরি হাই স্কুল লক্ষ্মীবাজার, ঢাকা মডেল টেস্ট দ্বিতীয় অংশ ১৯.আপন ভাল সবাই চায়। এ বাক্যে ‘ভাল’ কোন পদ? (ক) বিশেষণ (খ) ক্রিয়া বিশেষণ (গ) বিশেষ্য (ঘ) নাম বিশেষণ ২০.হাত+আ=হাতা, এখানে ‘আ’ প্রত্যয় কোন অর্থে যুক্ত হয়েছে? (ক) সদৃশ অর্থে (খ) বৃহদার্থে (গ) অবজ্ঞার্থে (ঘ) ক্রিয়াবচক বিষেশ্য গঠনে ২১.কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? (ক) কবির বই পড়ছে (খ) প্রভাতে সূর্য উঠে (গ) বেশ এক ঘুম ঘুমিয়েছি (ঘ) ইনি আমার ভাই ২২.কোন বাক্যটি সাপেক্ষ ভাব-প্রকাশ করছে? (ক) আপনারা আসবেন (খ) মন দিয়ে পড় (গ) ছাতাটা দিন (ঘ) ভাল করে পড়লে সফল হবে ২৩.যে ভবিষ্যত্ না ভেবেই কাজ করে তাকে এককথায় বলে- (ক) সর্বংসহা(খ) অপরিনামদর্শী (গ) অবিমৃশ্যকারী(ঘ) নিরূপায় ২৪.অনুসর্গ সাধারণত কোথায় বসে? (ক) শব্দের মধ্যে(খ) শব্দের পরে (গ) শব্দের পূর্বে(ঘ) বাক্যের শেষে ২৫.শরতের পর আসে বসন্ত। এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে? (ক) বিরতি(খ) দীর্ঘ বিরতি (গ) অল্প বিরতি(ঘ) নৈকট্য ২৬.কোনটি ‘পর্বত’ শব্দের সমার্থক নয়? (ক) অচল (খ) গিরি (গ) পাহাড় (ঘ) মেদিনী ২৭.কোন বাচ্যে কর্ম থাকেনা এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়? (ক) ভাববাচ্যে(খ) কর্মবাচ্যে (গ) কর্তৃবাচ্যে(ঘ) কর্মকর্তৃবাচ্যে ২৮.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন যতিচিহ্নটি বসে? (ক) দাঁড়ি(খ) কোলন (গ) সেমিকোলন(ঘ) ড্যাস ২৯.প্রকৃতি কী সুন্দর সাজেই না সেজেছে- এটি কী ধরনের বাক্য? (ক) বিবৃতিমূলক(খ) প্রশ্নসূচক (গ) বিষ্ময়সূচক(ঘ) ইচ্ছাসূচক ৩০.পুনরায় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? (ক) পুনঃ+আয় (খ) পুনো+রায় (গ) পুনঃ+রায়(ঘ) পুঃ+আয় ৩১.ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? (ক) ধ্বনিতত্ত্ব (খ) অর্থতত্ত্ব (গ) রূপতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব ৩২.বাংলা ভাষায় তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়েমে সাধিত? (ক) সংস্কৃত (খ) হিন্দি (গ) ফারসি(ঘ) ইংরেজি ৩৩.একই শব্দ ঈষত্ পরিবর্তন করে গটিত দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কী বলা হয়? (ক) ধ্বন্যাত্বক(খ) অব্যয়ের (গ) পদাত্মক(ঘ) যুগ্মরীতির ৩৪.বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন কোন ধ্বনির যুক্ত রূপ? (ক) গ্ + ঞ (খ) গ্ + গ (গ) জ্ + ঞ (ঘ) ঞ্ + জ ৩৫.এক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়? (ক) ভিন্নতা (খ) অনির্দিষ্টতা (গ) নির্দিষ্টতা (ঘ) সুনির্দিষ্টতা উত্তরমালা:১৯. গ), ২০. ক), ২১. গ), ২২. ঘ), ২৩. গ), ২৪. খ), ২৫. খ), ২৬. ঘ), ২৭. ক), ২৮. গ), ২৯. গ), ৩০. ক), ৩১. ক), ৩২. খ), ৩৩. ঘ), ৩৪.গ), ৩৫. (ঘ)