যুক্তরাষ্ট্রে জুলাইয়ে কর্মসংস্থান বেড়েছে। নতুন চাকরি পেয়েছে ১ লাখ ৬২ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তর এ পরিসংখ্যান দিয়েছে। চাকরির এ পরিসংখ্যান অর্থনীতিবিদদের প্রত্যাশামাফিক না হলেও এতে করে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৭ দশমিক ৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশে। যা চার বছরের মধ্যে সর্বনিম্ন।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
