বাংলাদেশে এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘এসার ডিলার মিট’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ ডিলার মিটে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ টেকনোলজিসের জেনারেল ম্যানেজার সালমান আলী খান এবং দেওয়ান সাজিদ আফজাল। এতে এসারের আস্পায়ার ভি-ফাইভ ৪৭৩ এর দু’টি মডেল এবং আস্পায়ার ভি-ফাইভ ৫৭৩ এর দু’টি নতুন নোটবুক অবমুক্ত করে এক্সিকিউটিভ টেকনোলজিস। এসব নোটবুকে রয়েছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৩ ও ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১৪” ও ১৫” এলইডি এইচডি ডিসপ্লে, ওয়াই-ফাই, ব্লুুটুথ, কার্ড রিডার, ইউএসবি ৩.০, এসডিএমআই, ওয়েবক্যাম প্রভৃতি। সাথে থাকছে আকর্ষণীয় ব্যাকপ্যাক। এক্সিকিউটিভ টেকনোলজিস ও তাদের অনুমোদিত রিসেলারদের কাছে পাওয়া যাচ্ছে এগুলো। এসব নোটবুক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ফোন করুন ০১৯১৯২২২২২২ নম্বরে।
