বাংলালায়নের নতুন প্যাকেজ

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৫৪
ঈদ উপলক্ষে ওয়াইম্যাক্স সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন তাদের গ্রাহকদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে। ‘গেট ইউজড টু গেটিং মোর’ নামের এই প্যাকেজের আওতায় বাংলালায়ন ওয়াইম্যাক্সের প্রিপেইড গ্রাহক এখন থেকে যেকোনো পরিমাণ রিচার্জে এবং পোষ্টপেইড গ্রাহক মাসিক ইউসেজের ক্ষেত্রে বর্তমান ইউসেজ থেকে অধিক পরিমাণ ডেটা ইউসেজ ব্যবহারের সুযোগ পাবেন। ফলে বাংলালায়ন গ্রাহকরা একই খরচে বেশি বেশি ইন্টারনেট ব্যাবহারের সুবিধা পাবেন। মূলত গ্রাহকদের একই খরচে বেশি সেবা প্রদানের উদ্দেশ্যেই এই প্যাকেজ ঘোষণা করেছে তারা। গতকাল ৫ থেকে কার্যকরী হয়েছে এই অফার, যা পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বহাল থাকবে।