ইয়েমেনি নোবেলবিজয়ীকে মিসরে প্রবেশে বাধা দিয়েছে সরকার

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:১৫
শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনি নারী তাওয়াক্কুল কারমানকে মিসরে প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার যে বিমানে তিনি কায়রো গিয়েছিলেন সে বিমানেই তাকে দুবাই ফেরত পাঠানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, কারমান মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের রাজপথের বিক্ষোভে সমর্থন দিয়েছিলেন। মিসরে প্রবেশ নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম ছিল। মুরসির দল মুসলিম ব্রাদারহুডের একজন মুখপাত্র জানান, কারমান সমপ্রতি মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে মিসরে বিক্ষোভরতদের সমর্থন দিয়েছেন। কারমান রবিবার তার টুইটার পেইজে জানান, কায়রো বিমান বন্দরে কয়েকজন লেখক ও মানবাধিকার কর্মীকে আটক রাখা হয়েছে। তাদেরকে বিক্ষোভে যোগ দিতে দেয়া হচ্ছে না।