তিউনিশিয়ায় ক্ষমতাসীন ইসলামপন্থী এন্নাহদা সরকারের পক্ষে বিশাল সমাবেশ করেছে দলটির লাখ লাখ সমর্থক। সরকার পতনে ধর্মনিরপেক্ষ বিরোধীদলের ধারাবাহিক আন্দোলনের জবাবে সরকার পক্ষ এ সমাবেশের আয়োজন করে। শনিবার অনুষ্ঠিত সরকার পক্ষের এই সমাবেশটি ২০১১’র বিপ্লবের পর অনুষ্ঠিত সবচেয়ে বড় সমাবেশগুলোর অন্যতম। তিউনিশিয়ার রাজধানী তিউনিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের কাসবা স্কয়ারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে এন্নাহদা পার্টির দেড় লাখ সমর্থক উপস্থিত ছিলেন বলে দলটির কর্মকর্তারা দাবি করেছেন।
