ব্রাজিলে কারাগারে হত্যাকাণ্ডের জন্য ২৫ পুলিশের যাবজ্জীবন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:১৬
ব্রাজিলে দুই দশক আগে একটি কারাগারে শতাধিক বন্দীকে হত্যার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার জন্য ২৫ পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৯৯২ সালে সাও পাওলোর কারান্ডিরু কারাগারে নিরাপত্তা বাহিনীর হাতে ১১১ জন বন্দী নিহত হন। এদের মধ্যে ৫২ জনের মৃত্যুর জন্য ২৫ পুলিশ সদস্যের প্রত্যেককে ৬২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাগারের বিভিন্ন তলায় সংঘটিত এ হত্যাকাণ্ডের বিচার চলছে চারটি ধাপে।