সংবাদ কণিকা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:১৬
সবচে’ উঁচু বিমানবন্দর বিশ্বের সবচে’ উঁচু বিমানবন্দর তৈরি করছে চীন। তিব্বতের কাছে সিচুয়াং প্রদেশের হিমালয় অঞ্চলে ওই বিমানবন্দরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪ হাজার ৪১১ মিটার। বিমানবন্দরটির নাম দেয়া হয়েছে দেওচেং ইয়াংডং। চীন শাসিত তিব্বত ও তার সংলগ্ন অঞ্চলে এর আগেও পাঁচটি বিমানবন্দর তৈরি করেছে চীন। এছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা তিব্বতে বেইজিং রেল ও সড়কপথেরও ব্যাপক উন্নতি সাধন করেছে। —সিনহুয়া মহাকাশে টকিং রোবট এই প্রথম কথা বলতে সক্ষম এমন এক রোবটকে মহাকাশে পাঠালো জাপানের বিজ্ঞানীরা। এইচ টু বি নামে একটি রকেট এই রোবটটিকে নিয়ে মহাকাশে পাড়ি জমাচ্ছে। তানেগাসীমা দ্বীপে থেকে রকেটটির সফল উেক্ষপণ করা হয়। কিরোবা নামে আরো একটি রকেট সেখানে নিয়ে যাচ্ছে খাদ্য ও পানীয় জল। দু’টি রোবটই ৩৪ সেন্টিমিটার লম্বা। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রযুক্তির ধারাবাহিক গবেষণায় অন্যতম সাফল্য এই রোবট আবিষ্কার। জাপানী ভাষায় ওই রোবট দু’টি বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। — পিটিআই