ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকার মধ্যে গতকাল মঙ্গলবার সকাল থেকে চলাচল শুরু করেছে ঈদ স্পেশাল ট্রেন। পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে যাত্রা শুরু করেছে ঈদ স্পেশাল ট্রেনটি। একইদিন ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে ট্রেনটি আবারো ঢাকা থেকে ৫টা ২০ মিনিটে ছেড়ে এসে রাত ৩টায় পৌঁছাবে পার্বতীপুর রেলওয়ে জংশনে। ট্রেনটি ঈদের পূর্ব দিন পর্যন্ত চলবে এবং ঈদের পরের ২য় দিন থেকে ৫ দিন পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি যাতায়াতের সময় উভয়পথে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাদনগর, নাটোর, ঈশ্বরদিবাইপাস, চাটমোহর, বরালব্রীজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে বিরতি থাকবে।
