চাহিদায় এগিয়ে মোবাইল ডিভাইস

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৫৪
খবর পড়া, খেলাধুলার খোঁজ রাখা কিংবা বিনোদনের কাজে মোবাইল ডিভাইসের তুলনায় পিসি এখন দিনদিন পিছিয়ে পড়ছে। এসব কাজের জন্য এখন মানুষ পিসিকে না বেছে নিয়ে বেছে নিচ্ছে স্মার্টফোন, ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসকে। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ফোরসি’র এক জরিপে এই তথ্য বের হয়ে এসেছে। এসব বিষয়ে মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের সন্তুষ্টির পরিমাপ হিসেবে নম্বর দিতে বলা হলে ১০০ নম্বরের মধ্যে গড় নম্বর এসেছে ৭৭। আগের বছরে এর পরিমাণ ছিল ৬৭। পিসির ক্ষেত্রে এই পরিমাণ ৫০-এর কাছাকাছি। জরিপে সবচেয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ পেয়েছে খবর পড়ার ক্ষেত্রে, যাতে নম্বর এসেছে ৭৯।