সংবাদ কণিকা

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২০:২২
রোবটের মহাকাশ যাত্রা জাপানের নির্মিত রোবট কিরোবো। সাদা এবং কালো রংয়ের দেহ এবং পায়ে লাল রংয়ের জুতো পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা করেছে এ রোবট। এই প্রথম মহাকাশ থেকে রোবট মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবে। মহাকাশে প্রধানত কিরোবোর সঙ্গে কথাবার্তা বলবেন জাপানি মহাকাশচারী কইচি ওয়াকাটা। নভেম্বরে ছয়জন নভোচারির সঙ্গে তিনিও মহাকাশে যাবেন বলে জানা গেছে। ১৩ ইঞ্চি উচ্চতার রোবটটির ওজন এক কেজি বা দুই দশমিক দুই পাউন্ড। ২০১৪ সাল পর্যন্ত রোবটটি মহাকাশে অবস্থান করবে।—রয়টার্সত্ পোষা কুকুরের তাণ্ডব অস্ট্রেলিয়ায় দাদীর বাড়িতে পোষা কুকুরের কামড়ে দুই বছরের এক বালকের মৃত্যু হয়েছে। ঐ কুকুরের হিংস্র থাবায় বালকটির শরীর ক্ষতবিক্ষত হলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোমবার অস্ট্রেলিয়ার পুলিশ একথা জানায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালস রাজ্যের ডিনিলিকুইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কি কারণে কুকুরটি ঐ বালককে আক্রমণ করলো তা জানা যায়নি। বালকটির মা ও দাদী দু’জনেই কুকুরের কাছ থেকে শিশুটিকে ছাড়িয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়।—এএফপি পূর্ণিমার রাতের অনিন্দ্রা পূর্ণিমার রাতকে ঘিরে রহস্যের শেষ নেই। অনেকের ধারণা, পূর্ণিমার রাতে অনেক মানুষ উদভ্রান্ত আচরণ করে, নানা রকম অস্বাভাবিক ঘটনা ঘটে। পূর্ণিমার সময় অনিদ্রায় ভোগেন অনেক মানুষ। কিন্তু তাদের এই অনিদ্রার সঙ্গে কি আসলেই চাঁদের কোন সম্পর্ক আছে ? সামপ্রতিক এক গবেষণা থেকে বিজ্ঞানীরা দাবি করছেন, পূর্ণিমা আসলেই মানুষের সুনিদ্রায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে এর কারণ পূর্ণিমার রাতের বাড়তি আলো নয়। চাঁদের আবর্তনের সঙ্গে আমাদের দেহের এক অদ্ভুত সম্পর্ক আছে, সেটাই হয়তো এর কারণ।—বিবিসি