ইয়েমেনে আল-কায়েদা হামলায় পাঁচ সৈন্য নিহত

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২০:৫৯
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বালহাফ গ্যাস টার্মিনালের কাছে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় পাঁচ ইয়েমেনী সৈন্য নিহত হয়েছে। সামরিক সূত্র এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, হামলাকারীরা একটি গাড়িতে করে বালহাফ টার্মিনালের কাছাকাছি সেনাবাহিনীর চেকপোস্টে উপস্থিত হয়। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে পাঁচ সৈন্যকে হত্যা করে পালিয়ে যায়।