ইন্দোনেশিয়া ও
তিব্বতে ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সোমবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোন সুনামি সতর্কতা সংকেত জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। কম্পন ১০ সেকেণ্ড স্থায়ী হলেও এতে কোন ক্ষতি হয়নি। এদিকে চীনের পশ্চিমাঞ্চলীয় তিব্বতের প্রত্যন্ত অঞ্চলেও একই দিন ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭। -এএফপি
ত্রিমাত্রিক রাইফেল
কানাডার এক রাইফেল প্রস্তুতকারক ত্রিমাত্রিক প্রিন্টার দিয়ে বানানো রাইফেল থেকে সফলভাবে গুলি করার দাবি করেছেন। ম্যাথিউ নামে ঐ রাইফেল প্রস্তুতকারক প্রথম সফল ত্রিমাত্রিক পিস্তল অনুসরণ করে এ অস্ত্রটি বানিয়েছেন। ম্যাথিউ প্রথমবার পয়েন্ট ২২ ক্যালিবারের রাইফেলটি থেকে একটি গুলি করতেই তা ভেঙে যায়। কিন্তু তারপর তিনি রাইফেলটির নকশায় পরিবর্তন করে আগের তুলনায় পুরু নলের ব্যবস্থা করেন। পরেরবার ম্যাথিউ ত্রিমাত্রিক প্রিন্ট করা রাইফেলটি থেকে ১৪টি গুলি করতে সমর্থ হন। —রয়টার্স
ছদ্মবেশে নরওয়ের
প্রধানমন্ত্রী
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন স্টলটেনবার্গ এক অভিনব উপায়ে জনমত যাচাই করেছেন। সমপ্রতি এক বিকেলের পুরো সময়ট া তিনি ছদ্মবেশে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করেছেন। কারণ ট্যাক্সি ড্রাইভারের সাথে কথাবার্তার সময় যাত্রীরা সাধারণত দেশের হাল-হকিকত সম্পর্কে খোলামেলা মন্তব্য করে থাকেন। তার সাথে যাত্রীদের পুরো কথোপকথন গোপনে ভিডিও করা হয়। সেপ্টেম্বর মাসে তার পুনর্নির্বাচনের সময় প্রচারে এই ভিডিওটি ব্যবহার করা হবে। —বিবিসি
