নেপালে ভূমিধসে ৬ জন নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২০:২৯
নেপালের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে ভূমিধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার তত্পরতা অব্যাহত রেখেছেন। -খবর এপি ও ডন ডটকমের। পুলিশ কর্মকর্তা দীপেন্দ্র জয়সাল মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, সোমবার রাতে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে উত্তর-পূর্বাঞ্চলের খিমতি গ্রামের ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা সকাল থেকে কাজ শুরু করেছে। তবে প্রবল বৃষ্টির কারণে উদ্ধার তত্পরতা ব্যহত হচ্ছে। নেপালে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়।