আরইবির উদ্যোগে শোক দিবসের আলোচনা

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২১:৫৮
পল্লী বিদু্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেছেন, দেশি-বিদেশি চক্রান্তকারীরা কিছু ঘাতকদের সহায়তায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করে। বঙ্গবন্ধুর জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আরইবি’র ক্রীড়া সংস্কৃতি ও কল্যাণ পরিষদের (ক্রীসকপ) আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। বুধবার আরইবি প্রধান কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরইবি বোর্ডের সদস্য গোলাম মোস্তফা। পরিচালক নুরুল ইসলাম, লতিফুর আজমসহ প্রমুখ আলোচনায় অংশ নেন।