নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্ত্রী এমিলি এবং মেয়ে অনিতা বোসের তথ্য সম্পর্কিত গোপন ফাইল প্রকাশের আবেদন বাতিল করে দেয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, এ সম্পর্কিত ফাইল প্রকাশিত হলে অনেক দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে। খবর এনডিটিভির।
চন্দ্রচূড় ঘোষ নামে এক ব্যক্তি রাইট টু ইনফরমেশন (আরটিআই) আইনের আওতায় ভারত সরকারকে লেখা নেতাজির স্ত্রী ও কন্যার চিঠি প্রকাশের আবেদন জানান। আবেদনের জবাবে প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, এ সংক্রান্ত ফাইল তিনটি গোপনীয়, এগুলো ফাঁস হলে বহি:বিশ্বের সাথে ভারতের সম্পর্কে প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক রাজীব তপনো স্বাক্ষরিত জবাবে বলা হয়েছে, আরটিআই আইনের ৮(১) (এ) এবং ৮(২) অনুচ্ছেদ অনুযায়ী এই ফাইলগুলো
প্রকাশ করা থেকে বিরত রাখা হয়েছে।
