পেট থেকে হেরোইন চুরি, ডাক্তার গ্রেফতার

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:১২
এক রোগীর পাকস্থলি থেকে উদ্ধার করা ৫ গ্রাম হেরোইন হাতিয়ে নেয়ার অভিযোগে রাশিয়ান এক শল্য চিকিত্সককে (সার্জন) গ্রেপ্তার করেছে পুলিশ। সার্বিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চলের পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আটক করার সময় ওই চিকিত্সক মাতাল অবস্থায় ছিলেন’। মঙ্গলবার দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘চুরি এবং নিজের কাছে হেরোইন রাখার অপরাধে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।’ তবে ওই চিকিত্সকের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, আইনজীবী ছাড়া অভিযুক্ত চিকিত্সক পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।