সংবাদ কণিকা

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:১৩
শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট গরমের হাত থেকে বাঁচতে জ্যাকেট পড়ছে, ভাবাই যায় না। কিন্তু গরমে শরীরকে ঠাণ্ডা রাখবে এমন এক জ্যাকেট আবিষ্কার করেছেন জার্মান প্রকৌশলী। অভিনব এ জ্যাকেটটি প্রচণ্ড শারীরিক পরিশ্রমের পরও ব্যবহার করা যাবে , যার ওজন মাত্র দু’শ’ গ্রাম। এর নাম দেয়া হয়েছে ক্লিমাজ্যাক। পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা প্রচণ্ড তাপদাহের মধ্যে নিজেদের শীতল রাখতে বুলেটপ্রুফ জ্যাকেটের নিচে এটি ব্যবহার করতে পারবেন। তবে কবে নাগাদ জ্যাকেটটি বাজারে আসছে এবং এর দাম কত হবে সেসম্পর্কে এখনও কিছু বলা হয়নি। —ডয়েচে ভেলে জ্যাকসনের অপ্রকাশিত গান কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের বেশ কয়েকটি অপ্রকাশিত গান মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার সাবেক প্রযোজকদ্বয়। গানের পাশাপাশি তাদের সংগ্রহে থাকা কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করবেন তারা। মাইকেলের প্রযোজক ফ্রেড জেরকিন্স দ্য থার্ড এবং তার ভাই গায়ক রডনি জেরকিন্স সম্প্রতি জানিয়েছেন তারা মাইকেলের কয়েকটি অপ্রকাশিত গান এবং ভিডিও ফুটেজ নিয়ে একটি বিশেষ প্রজেক্টে কাজ করছেন। ২০০৯ সালে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণে ৫০ বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন। —রয়টার্স হাতে তৈরি জুতা একসময় হাতে তৈরি জুতার বেশ কদর ছিল, আজ তা হারাতে বসেছে। তবে ইটালিতে বাড়ছে এর চাহিদা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা সেখানে আসছে হাতের তৈরি জুতার কাজ শিখতে। জলহস্তি ও হাঙরসহ নানা প্রাণীর চামড়া থেকে হাতে সেলাই করে বানানো হয় জুতা। এসব জুতা বিক্রি হয় ৩ থেকে ৪ হাজার ইউরো মূল্যে। অতীতে কোন লেখাপড়া বা পুঁথিগত শিক্ষা ছাড়াই জুতা তৈরি করতেন মুচিরা। কিন্তু বর্তমানে হাতে জুতা তৈরির শিক্ষার্থীরা কেউ স্নাতক অথবা কেউ কেউ শেষ করেছেন এমবিএ। তারপর এসেছেন এ বিষয়ে শিক্ষা নিতে। —এএফপি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে স্যামসাং পেটেন্ট নিয়ে আইনি যুদ্ধে অ্যাপলের সাম্প্রতিক জয়ের পর যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ হতে পারে বেশকিছু স্যামসাং পণ্য। ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং বনাম টেক জায়ান্ট অ্যাপলের পেটেন্টসংক্রান্ত মামলায় শুক্রবার অ্যাপলের পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেড কমিশন। ফলে স্যামসাংয়ের বেশকিছু মোবাইল ডিভাইস যুক্তরাষ্ট্রে আমদানি ও বিক্রি নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ট্রেড কমিশন জানিয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ ডিজিটাল মোবাইল ডিভাইসের টাচস্ক্রিন প্রযুক্তি ও হেডফোন জ্যাক অ্যাপলের পেটেন্ট লংঘন করেছে। —রয়টার্স