পাকিস্তানের পাঞ্জাবের ইন্দাস ও চেনাব নদীতে অত্যধিক বন্যা দেখা দিয়েছে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পাঞ্জাবে টানা ভারি বর্ষণ হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছে বন্যার সাথে সম্পৃক্ত দুর্ঘটনায় এপর্যন্ত ৯৮ জন মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ মানুষ। আবহাওয়া অধিদপ্তর লাহোর ও রাওয়ালপিন্ডিতে আরো বন্যার পূর্বাভাস দিয়েছে। এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টি কমতে পারে। লাহোরে বিশেষ করে ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে আগামী ২৪ ঘন্টা ভারি বর্ষণ চলবে। -খবর ডন সংবাদপত্রের।
